1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করেছে।

অভিযানে প্রায় ১৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত পাথর পুনরায় ধলাই নদীতে ফেলার কাজ চলছে। বিষয়টি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পাথরের বড় অংশ নদীতে ফেরত দেওয়ার মাধ্যমে ধলাই নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে পাথর লুটে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। সম্প্রতি লুটপাটের মাত্রা এতটাই বেড়েছে যে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনা না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান চলমান থাকবে। পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026