1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনার রহমান ওরফে সেলিমসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে।

গ্রেফতার অভিযান বুধবার (১৩ আগস্ট) দিন ও রাতের বিভিন্ন সময়ে চালানো হয়।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া।

ওসি এসএম আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষে তারা সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026