1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

ইউরোপীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

তিন দিনের সফরে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের শীর্ষ প্রতিনিধিরা ঢাকা আসছেন মঙ্গলবার (১২ আগস্ট)। এই সফরের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করা।

সফরের আয়োজন করেছে জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। প্রতিনিধিদলে রয়েছেন জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স এবং জার্মানির রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, এই সফরের লক্ষ্য হলো জার্মানি ও ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।

 

সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

এছাড়া তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে শ্রম অধিকার, শিল্প সরবরাহ ব্যবস্থা এবং দক্ষ শ্রমিক অভিবাসন নিয়ে ধারণা নেবেন। আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার নিয়েও অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে সংলাপ করার কথা রয়েছে।

বাংলাদেশকে বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির একটি কৌশলগত কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং বিমসটেকের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। এই কারণে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন এবং দক্ষ শ্রমিক অভিবাসনসহ নানা ইস্যুতে আলোচনা করতে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এফএনএফ নিয়মিতভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026