1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

 

জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবককে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনামূখী ইউনিয়নের চকরঘুনাথ (গেটপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী, আহত ওই যুবকের নাম মো. আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। আমিনুল পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। তিন জনের ধস্তাধস্তির একপর্যায়ে চকরঘুনাথ (গেটপাড়া) এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহত ব্যক্তির বরাতে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদে ছিলেন। সেখানে দুই ব্যক্তি তার কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, ‘তার একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026