1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ নিহত ৩ এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  , আশুলিয়া (ঢাকা)

 

 

 

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় লরিচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

রোববার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলতাফ (৫০), আব্দুল্লাহ (০৪) ও তার মা নূরজাহান (২৪)। তবে তাদের বিস্তারিত পাওয়া যায়নি।

এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে লরি।

হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে শিশু ও তার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত মা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026