1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

বরগুনা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ১৯৫ বার দেখা হয়েছে

বরগুনায় রিফাত শরীফ হত্যার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দফতর। দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে এই রেড অ্যালার্ট জারি করা হয়। শুক্রবার সকালে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা যেনো দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দর সমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব এবং ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে পুলিশ সদর দফতর থেকে।

এদিকে প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার পর দুই দিন গড়িয়ে গেলেও প্রধান তিন আসামি নয়ন বন্ড, রিফাত ফারাজী ও রিশান ফারাজীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেফতারে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আরো পড়ুন: অপরাধীদের রাতারাতি গ্রেফতার করা সম্ভব নয় : ওবায়দুল কাদের

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ অচিরেই মূল আসামিদের গ্রেফতার করে ফেলবে বলে তিনি আশাবাদী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে স্ত্রীর সামনেই রামদা দিয়ে কোপায় সন্ত্রাসীরা। আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু তাদের কোনোভাবেই থামাতে পারেননি তিনি। সন্ত্রাসীরা রিফাতকে কুপিয়ে চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে জানা গেছে, প্রধান আসামি নয়ন বন্ড বরগুনার বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের ক্যাডার হিসেবেই পরিচিত। নয়ন নিজেও ছাত্রলীগের সমর্থক; কিন্তু সক্রিয় কর্মী নয়। তার পদও নেই। তবে তার গডফাদার এমপি শম্ভুর ছেলে সুনাম দেবনাথ। অপরদিকে আরেক আসামি রিফাত ফারাজীর আপন খালু বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026