1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

গার্মেন্টস কর্মকর্তার উপর থুথু ফেলার জেরে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ১৯০ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে মামুন নামে এক গার্মেন্টস কর্মকর্তার শরীরে অসাবধানতাবশত থুথু ফেলায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে পোশাক শ্রমিকরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমজী ইপিজেডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে।

আদমজী ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থার নিষ্ক্রিয়তায় শ্রমিকরা একের পর এক অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করলেও তাদের বাধা দেয়নি নিরাপত্তাকর্মীরা। এতে আদমজী ইপিজেডের প্রতিষ্ঠান মালিক ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আদমজী ইপিজেডের শ্রমিকরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কারখানা থেকে বের হয়ে রাস্তার পাশে সারিবদ্ধ মিনিবাসগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়িতে থাকা এক পোশাক শ্রমিক অসাবধানতাবশত থুথু ফেললে ঐ গার্মেন্টস কর্মকর্তার শরীরে তা পড়ে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় গার্মেন্টস কর্মকর্তা মামুন ও নাসিরের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক পোশাক শ্রমিক ইট ও লাঠিসোটা নিয়ে রাস্তার পাশে পার্কিং করা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। হামলার সময় গাড়িতে থাকা প্রায় ১০ জন শ্রমিক আহত হয়।

খবর পেয়ে র‌্যাব-১১, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, মঙ্গলবার এক শ্রমিক থুথু ফেললে গার্মেন্টস কর্মকর্তা মামুন ও স্টোর কিপার নাসিরের নের্তৃত্বে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়িগুলো ভাঙচুর করে। শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আসার পর মামুন ও নাসিরসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026