1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

থমথমে গোপালগঞ্জে আতঙ্ক যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, তদন্ত কমিটি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার পর গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। অজানা আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতে তিন ঘণ্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনা টহল চলছে পুরো গোপালগঞ্জে। হামলাকারীদের গ্রেপ্তারে চলছে যৌথ বাহিনীর অভিযান। বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ২০ জন। এদিকে গুলিতে নিহত চারজনের কারও সুরতহাল ও ময়নাতদন্ত হয়নি। রাতেই তাদের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। বুধবার দিনভর সংঘর্ষে নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

গতকাল গোপালগঞ্জ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, গোপালগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনগণের জন্য কারফিউ শিথিল থাকবে এবং দুপুর ২টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ থাকবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026