1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জে হামলার প্রেক্ষাপটে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় ও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। বুধবার (১৬ জুলাই) রাত থেকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেলে গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত সমাবেশ ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ
এক বিবৃতিতে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের পর এখন আবার দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলা সেই অপতৎপরতারই অংশ।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ক্ষমতাসীনদের দোসররা এখন মরণকামড় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, যাতে করে রাজনৈতিকভাবে ফায়দা লুটে নেওয়া যায়।”

বিএনপির পক্ষ থেকে এসব ঘটনার বিচার দাবি করা হয়েছে এবং ভবিষ্যতে এমন সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক সচেতনতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026