1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

আলোচনায় আরপিও সংশোধন ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে ইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য এখন জাতীয় ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া আরপিও সংশোধন নিয়ে রাজনৈতিক মহলেও চলেছে ব্যাপক আলোচনা।

ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশই ইসির বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কোন কোন সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়, তার ভিত্তিতে আরপিও চূড়ান্ত করবে ইসি। সেজন্য চলতি মাস পর্যন্ত অপেক্ষা করবে কমিশন। যদিও আরপিও সংশোধনীর একটি খসড়াও তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে, তার বাস্তবায়ন নিয়ে গত ৮ জুলাই জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়।

এরপর গত বৃহস্পতিবার আরপিও সংশোধনের সুপারিশসহ একগুচ্ছ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। সিইসি ও নির্বাচন কমিশনাররা আরপিও নিয়ে একাধিক সুপারিশ আরও পর্যালোচনা করে তা চূড়ান্ত করবেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ শনিবার বলেন, আরপিও নিয়ে কমিশনে পর্যালোচনা চলছে। সংস্কার কমিশনের যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সবকিছু আমরা রাখতে রাজি আছি। ঐকমত্য কমিশনের মতামত প্রাধান্য দিচ্ছি আমরা। ইতোমধ্যে ‘না’ ভোট ফেরানো এবং ‘না’ ভোটের সংখ্যা বেশি হলে নতুন নির্বাচন আয়োজন, এক ব্যক্তি সর্বোচ্চ কটি আসনে মনোনয়নপত্র নিতে পারবেন, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও হলফনামার মতো বিষয়ে দলগুলো ঐকমত্য রয়েছে। ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে, তাতে জনমতের প্রতিফলন থাকা দরকার এবং ঐকমত্যের বিষয়টি ইসি বিবেচনায় নিচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026