1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

আন্তঃব্যাংক সুদহার কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

জেষ্ঠ্য প্রতিবেদক

 

বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজারে তারল্য ব্যবস্থাপনা ও সুদের হার কাঠামো আরও কার্যকর ও গতিশীল করতে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৫০ শতাংশ থেকে ৮.০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ ২২ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত সার্কুলার নং-০৫ এর ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নীতি সুদহার করিডোরের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) আগের মতোই শতকরা ১১.৫০ শতাংশে এবং ওভারনাইট রেপো হার শতকরা ১০.০০ শতাংশে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আন্তঃব্যাংক কল মানি মার্কেটকে আরো সক্রিয় করা এবং অর্থনীতিতে তারল্য ব্যবস্থাপনাকে সুসংহত করা।

উল্লেখ্য, নতুন এ সিদ্ধান্ত আগামী ১৬ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

নীতি সুদহার করিডোর হচ্ছে একটি নির্দিষ্ট সীমার ভেতরে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার পরিচালনার কাঠামো। এতে নিচের সীমায় (SDF) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত টাকা জমা রেখে সুদ পায় এবং উপর সীমায় (SLF) কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়। এই করিডোরের মধ্যবর্তী হার নির্ধারণ করে থাকে মূল নীতি সুদহার, যা বর্তমানে ওভারনাইট রেপো হারে প্রতিফলিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই উদ্যোগ ব্যাংকগুলোর মধ্যে স্বল্পমেয়াদি ঋণগ্রহণ ও প্রদান কার্যক্রমে গতি আনবে এবং আর্থিক খাতে সুদের হারের ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026