1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

দুর্নীতির দায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে অপসারণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অবশেষে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ বিতরণ, আমানতের অর্থ লোপাট, এমনকি যাকাত ফান্ডের অপব্যবহার ইত্যাদি গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এমডির অপসারণের সিদ্ধান্ত জানানো হয়েছে।

সৈয়দ ওয়াসেক মো. আলী ২০১৫ সালের ৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকাল হয়ে ওঠে ব্যাংকের আর্থিক বিপর্যয়ের প্রধান উৎস।

বেনামি ঋণ বিতরণ, আমানত লোপাট, এমনকি যাকাত ফান্ডের অপব্যবহার— একের পর এক গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তেও প্রমাণিত হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি থেকে সৈয়দ ওয়াসেক মো. আলী বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়েই এ ব্যবস্থা নেওয়া হয়।

এমন পরিস্থিতিতে গত জুন মাসে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিচালনা পর্ষদ তাকে এমডির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি দেয়। তাদের সুপারিশের ভিত্তিতে সৈয়দ ওয়াসেক মো. আলীকে আজ আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026