1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারিয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায়।

 

নিহতরা হলো- রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯)।

 

এ ঘটনায় আমিন (৭) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

 

নিহত ও আহত তিন শিক্ষার্থী রাংটিয়া মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরছিল। এসময় পেছন বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

 

জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

 

আমিনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও চালককে আটক করে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026