1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৬৩ জন গ্রেফতার, মামলা হয়েছে ৬০টি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২, আহত ১৬৭০০ সরকারি ক্রয় কার্যক্রম সংস্কারে নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি ক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন

আরো ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করেছে, যা ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব ও বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

একজন ঊর্ধ্বতন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশে নিযুক্ত ১ হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশি সেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো ‘বিলুপ্ত’ করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দপ্তরে প্রবেশাধিকার ও ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি নোটিশের কপি সংগ্রহ করেছে।

যখন ছাঁটাই হওয়া কর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন, তখন প্রাক্তন সহকর্মী, রাষ্ট্রদূত, কংগ্রেসের সদস্য এবং অন্যান্যরা বাইরে প্রতিবাদ জানাতে জড়ো হন। ‘আমেরিকার কূটনীতিকদের ধন্যবাদ’ এবং ‘আমরা সবাই আরো ভালো কিছুর যোগ্য’ — এমন লেখা প্ল্যাকার্ড হাতে তারা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দাঁড়িয়েছিলেন।

তারা এই ছাঁটাইয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং পররাষ্ট্র সেবায় নিয়োজিতদের ব্যক্তিগত ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন।

২০১১ সালে ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা অ্যান বোডিন বলেন, আমরা ইউনিফর্ম পরা সেনা সদস্যদের কথা বলি; কিন্তু পররাষ্ট্র সেবা কর্মকর্তারাও একটি শপথ নেন, যেমনটা সামরিক কর্মকর্তারা নেন। যারা ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শে বিশ্বাস করেন এবং দেশের সেবা করেছেন, তাদের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক ন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026