1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত নেতার ব্যবসায় পরিবেশ সহজীকরণে জোর দেওয়া হবে, তবে সব ক্ষেত্রে কর সুবিধা সম্ভব নয়: অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ: হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক সম্পন্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের আহ্বান বাংলাদেশের টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও ত্যাগের ইতিহাস অনস্বীকার্য: সংসদে ফজলুর রহমান সাতক্ষীরায় কার্বাইড মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ ও ধ্বংস সীমান্তে আরএসও ও এআরএ-র মধ্যে ব্যাপক গোলাগুলি, উখিয়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থান

নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে, প্রস্তুতি এখন থেকেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রায় দুই ঘণ্টার বৈঠকের পরে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব । তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয়ে বৈঠকে পর্যালোচনা হয় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ‘প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন। উনি আরো বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।’

প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘অনেকগুলো বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এই নির্বাচনকে সামনে রেখে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নিয়োগ, ট্রেনিং প্রক্রিয়া যাতে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিনষ্ট করার অনেক পাঁয়তারা হয়। তাই নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে সে নির্দেশ দিয়েছেন।’

তিনি জানান, আট লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের তাঁদের সবাইকে ডিসেম্বরের মধ্যেই প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোতায়েন করা হবে এটা একটা ইস্যু। সীমান্ত এলাকায় কীভাবে মোতায়েন হবে, দেশের বিভিন্ন জায়গায় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে হবে। কতজন আনসার থাকবেন, কতজন পুলিশ সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কীভাবে থাকবেন। সেগুলো নিয়ে মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। বলা হয়েছে যে, ৪৭ হাজারের মতো ভোটকেন্দ্র থাকবে এবং তারা অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ১৬ হাজারের মত ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা সম্পন্ন করা যায়, সে জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে।’

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টারনির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
তিনি আরও বলেন, ‘পুলিশের বডি ক্যামেরা রাখা এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসি টিভির আওতায় আসে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। সিসি টিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিকমতো হয়, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। নির্বাচনের সময় যে নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন, অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তাঁদের কীভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে নির্দেশনা এসেছে।’

আগে নির্বাচনের সময় চার দিন পুলিশ বা নিরাপত্তা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হতো জানিয়ে তিনি বলেন, ‘এবার বলা হচ্ছে যে, এটাকে কীভাবে সাত দিনের জন্য মোতায়েন করা যায়। যাতে করে ভোটের আগে সব ধরনের সহিংসতা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নষ্ট না হয়। এ ছাড়াও নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসিদের পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে।’

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, কোস্টগার্ডের ডিজি, বিজিবির ডিজি ও আনসারের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026