1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকার প্রতারণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

‘ডিজিটাল রিপোর্ট

 

আমি খালেদা জিয়া বলছি’—এমনভাবে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। তবে অভিযুক্ত মোতাল্লেছ এখনো ধরা-ছোঁয়ার বাইরে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মাত্র তিন মাসের ব্যবধানে রাজধানীর গুলশান এলাকার সিটি ব্যাংক শাখায় মোতাল্লেছের নামে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত বিপুল পরিমাণ লেনদেন নজরে এলে ব্যাংকের পক্ষ থেকে তার তথ্য চাওয়া হয়। এরপরই শুরু হয় তদন্ত।

অনুসন্ধানে দেখা যায়, মোতাল্লেছ হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাতটি হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার অস্তিত্ব পাওয়া গেছে। কেবল তিন মাসেই জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরে তার আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র ৩৪ লাখ টাকা। এত অর্থ কীভাবে এল, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

বিএফআইইউর অনুসন্ধান বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন মোতাল্লেছ ও তার সহযোগীরা। এই অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ জমা হয় বিভিন্ন হিসাবে। তদন্তের শুরু থেকেই তিনি পলাতক।

অভিযুক্ত মোতাল্লেছ হোসেন ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের (অকো-টেক্স লিমিটেড) পরিচালক। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাবে নমিনি হিসেবে আছেন মোতাল্লেছের ভাই (কাজিন) পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।

এ বিষয়ে মোতাল্লেছ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের এক আইন কর্মকর্তা ও বিএফআইইউয়ের কয়েকজন কর্মকর্তা এই হয়রানির পেছনে আছেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026