1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে ২৩ মে ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আকাশে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের, ওয়াশিংটনে সামরিক বিকল্প নিয়ে বৈঠক জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মকাণ্ড এবং সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের সমালোচনা ছাত্রদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: ছাত্রদল সভাপতি লোহালিয়া নদীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২২ সশস্ত্র ব্যক্তি নিহত বিশ্বকাপের ব্রাজিল স্কোয়াডে নেইমার, চোট কাটিয়ে ফেরার মুহূর্তে আবেগাপ্লুত তারকা

পবিত্র আশুরা আজ পবিত্র আশুরার দিনটি বিভিন্ন কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। মহান আল্লাহ এ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এ দিনেই পৃথিবী ধ্বংস হবে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র আশুরা আজ। ইতিহাসের ঘটনাবহুল দিন। সৃষ্টির শুরু থেকে কালের পরিক্রমায় মহররমের ১০ তারিখ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার জন্ম দিয়েছে। সর্বশেষ কারবালার প্রান্তরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা:-এর নাতি হজরত হোসাইন রা: ৬১ হিজরির এ দিনে শাহাদতবরণ করেন। এ জন্য ১০ মহররম পৃথিবীর ইতিহাসে খুবই তাৎপর্যময় একটি দিন। পবিত্র এ দিনটি উপলক্ষে মুসলমানরা নামাজ, রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় দিনটিতে তাজিয়া মিছিল বের করে। আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র আশুরার দিনটি বিভিন্ন কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। মহান আল্লাহ এ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এ দিনেই পৃথিবী ধ্বংস হবে। আশুরার দিন আল্লাহ পৃথিবীর প্রথম মানব হজরত আদম আ:-কে সৃষ্টি করেছেন। এ দিন হজরত নূহ আ:-এর আমলের প্লাবন শেষ হয় এবং নূহ আ:-এর জাহাজ তুরস্কের ‘জুদি’ পর্বতে গিয়ে থামে। আশুরার দিন হজরত ইব্রাহিম আ: জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পান। এ দিন হজরত ইউনুস আ: মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আশুরার দিনে হজরত আইয়ুব আ: দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। এ দিন আল্লাহ জালিম বাদশাহ ফেরাউনকে দলবলসহ পানিতে ডুবিয়ে মেরেছেন এবং মুসা আ: ও তার অনুসারীরা ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছেন। আশুরার দিন হজরত সুলাইমান আ: তার হারানো রাজত্ব ফিরে পান। এ দিনে হজরত ইয়াকুব আ: হারানো ছেলে হজরত ইউসুফ আ:-কে ফিরে পেয়েছিলেন। এ দিনে হজরত ঈসা আ: জন্মগ্রহণ করেন এবং এ দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেয়া হয়।

৬১ হিজরির ১০ মহররম কারবালা প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সা:-এর নাতি হোসাইন রা:-এর শাহাদতের ঘটনা মুসলিম জাতির ইতিহাসে একটি অতীব গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

হজরত মুয়াবিয়া রা:-এর ছেলে ইয়াজিদ বাহিনী সেদিন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ অসম যুদ্ধে হজরত হোসাইন রা:, তার পরিবারের সদস্য ও অনুসারীসহ ৭০-এর অধিক শহীদ হন। হজরত হোসাইন রা: মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান। অবশেষে তিনি শাহাদতের অমীয় সুধা পান করেন। হজরত হোসাইন রা:-এর ছিন্ন মস্তক বর্শা ফলকে বিদ্ধ করে দামেস্কে পাঠানো হয়। ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে ছিন্ন মস্তক প্রত্যর্পণ করলে কারবালা প্রান্তরে তাকে কবরস্থ করা হয়।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সে দিন কারবালা প্রান্তরে পরিবার-পরিজনসহ তিনি শাহাদতবরণ করেছিলেন। মুসলিম উম্মাহ আজও অত্যন্ত ব্যথিত হৃদয়ে কারবালার ঘটনা স্মরণ করে আবেগ-আপ্লুত হয়। রাসূল সা:-এর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রব্যবস্থা এবং সাহাবিদের প্রবর্তিত খেলাফতি শাসনব্যবস্থা অক্ষুণœ রাখার সংগ্রামে শাহাদতবরণ করেন হজরত হোসাইন রা:। ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো ধরনের আপস না করার কারণেই কারবালার ঘটনা ঘটেছিল। কারবালার ঘটনা আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়।

ইবাদত : আশুরার রোজা পালনে বিগত এক বছরের পাপরাশি মাফ হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসূলুল্লাহ সা: নির্দেশ দিয়েছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহররম মাসের রোজা। আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। (সহিহ মুসলিম ১/৩৫৮)। হাদিসের প্রায় সব কিতাবে মহররম মাসের ফজিলত এবং এ মাসের ১০ তারিখ আশুরার রোজা সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সা:-থেকে বর্ণিত একাধিক হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা: বলেন, ‘আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’ (সহিহ বুখারি : ১/২১৮)।

ইফার আলোচনা আজ : পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: মুজির উদ্দীন। সভাপতিত্ব করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026