1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদে গণছিনতাই, আহত ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ২০১ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি; ময়মনসিংহে যাত্রীবাহি কমিউটার ট্রেনের ছাদে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ছুরিকাঘাতে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহের ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার যাত্রীরা জানান, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে চলাচলকারী দেওয়ারগঞ্জগামী যাত্রিবাহি কমিউটার ট্রেনটি রাত ৮ টার দিকে গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়। রাত পৌনে নয়টার দিকে ফাতেমানগর স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি ফাতেমানগর স্টেশন অতিক্রম করার পরপরই যাত্রীবেশে ৭/৮ জনের একদল ছিনতাইকাইকারী ট্রেনের ছাদে ভ্রমণরত ৪০-৫০ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় যাত্রীরা বাধা দিলে তাদের রামদা দিয়ে পিটিয়ে আহত করা হয়।ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহনগঞ্জ উপজেলার নলজুড়ি গ্রামের কলেজ ছাত্র রাজিব (১৯) ও ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া গ্রামের অটোরিকশাচালক হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন। পরে তাদের চলন্ত ট্রেন থেকে ফেলে দিতে চাইলে অন্যযাত্রীরা বাধা দেয়। এতে তারা প্রাণে রক্ষা পায়।আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ছিনতাইকারীদের হামলায় আহত ময়মনসিংহের সদর উপজেলার চরবড়বিলা গ্রামের শাহীন (২৯) জানান, ছিনতাইকারীদল তার দুটি মোবাইল সেট ও সঙ্গে থাকা এক হাজার দুই’শ টাকা ছিনিয়ে নেয় । টাকা দিতে দেরী করার কারণে রামদার উল্টাপিঠ দিয়ে পেটায় তাকে।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা গফরগাঁও ও ফাতেমানগর স্টেশন থেকে যাত্রীবেশে ট্রেনের ছাদে উঠে। ছিনতাই শেষে ময়মনসিংহ স্টেশন থেকে ১০০ গজ দূরে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মোশরারফ হোসেন বলেন, ছিনতাইয়ের শিকার ও আহতদের থানায় অভিযোগ দিতে বলেছি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026