1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

আশুরা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানাল ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।আজ বৃহস্পতিবার রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এ সময় জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

মো. সারওয়ার আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের প্রতি মনিটরিং করা হচ্ছে জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘তাজিয়া মিছিলের সামনে পেছনে ও মধ্যখানে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে। মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকান অপসারণ করা হবে।’

এ সময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেন, ‘আশুরার তাজিয়া মিছিল নিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নাই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে দেশীয় অস্ত্র বহন ও পটকা-আতশবাজি ফোটানোয় নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১০ মহররম (৬ জুলাই ) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এই তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

তা ছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026