1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

জুন মাসে সড়কে নিহত ৬৯৬, আহত প্রায় ২ হাজার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গত জুন মাসে দেশের সড়ক-মহাসড়কে ৬৮৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯৬ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। নিহতদের মধ্যে ১০৪ জন নারী ও ১০৯ জন শিশু রয়েছেন। বুধবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল মোটরসাইকেল। জুন মাসে ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৮ জন নিহত হন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ১৫ শতাংশ। এ ছাড়া পথচারী নিহত হয়েছেন ১২০ জন (১৭দশমিক ২৪ শতাংশ) এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন (১৫ দশমিক ২২ শতাংশ)।

দুর্ঘটনাগুলোর ১৬৭টি (২৪ দশমিক ২৩ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ৩০৬টি (৪৪ দশমিক ৪১ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৪টি (১৮ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৭৬টি (১১ দশমিক ০৩ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (২ দশমিক ৩২ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে। দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে, ভোরে ৫ দশমিক ০৭ শতাংশ, সকালে ২৬ দশমিক ২৬ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ৪৪ শতাংশ, বিকেলে ২০ দশমিক ৭৫ শতাংশ, সন্ধ্যায় ৮ দশমিক ৮৫ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ৫৯ শতাংশ।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ২৯ দশমিক ৩১ শতাংশ; প্রাণহানি ২৬ দশমিক ৮৬ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৫ দশমিক ২৩ শতাংশ; প্রাণহানি ১৫ দশমিক ৬৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৭ দশমিক ৪১ শতাংশ; প্রাণহানি ১৬ দশমিক ২৩ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০ দশমিক ৩০ শতাংশ; প্রাণহানি ১০ দশমিক ৭৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৫ দশমিক ৯৫ শতাংশ; প্রাণহানি ৫ দশমিক ৬০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৩ দশমিক ৯১ শতাংশ; প্রাণহানি ৩ দশমিক ৫৯ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০ দশমিক ৪৪ শতাংশ; প্রাণহানি ১১ দশমিক ৩৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৭ দশমিক ৪০ শতাংশ। আর প্রাণহানি ৯ দশমিক ৯১ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানবসম্পদের ক্ষতি হয়েছে; তার আর্থিক মূল্য ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকার মতো। যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেজন্য এই হিসাবের সাথে আরও ৩০ শতাংশ যোগ করতে হবে। ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের (আইআরএপি) পদ্ধতি অনুযায়ী হিসাবটি করা হয়েছে। দুর্ঘটনায় যে পরিমাণ যানবাহন বা প্রোপার্টি ড্যামেজ হয়েছে; তার তথ্য না পাওয়ার কারণে প্রপার্টি ড্যামেজের আর্থিক পরিমাপ নির্ণয় করা সম্ভব হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026