1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

অভ্যুত্থানের বর্ষপূর্তি জুলাইয়ের প্রথম পোস্টার প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি আজ ১ জুলাই থেকে শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজ প্রকাশ করা হয়েছে জুলাইয়ের প্রথম পোস্টার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশিত হয়েছে। যেখানে এক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।’

জুলাই মাসজুড়ে প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয় ওই পোস্টে।

এদিকে, জুলাই স্মৃতি উদযাপনেরর অংশ হিসেবে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া আজ জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচি শুরু করা হবে। ১ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে।

আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026