1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

এইচএসসি ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এবার ঢাকা শহরের ৮৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে এবং যানজট এড়াতে কিছু সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা যেন পরীক্ষাকেন্দ্রের সামনে নামার পরিবর্তে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন। একইভাবে পরীক্ষা শেষে কেন্দ্রে ভিড় এড়াতে হেঁটে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে বলা হয়েছে।

এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

অভিভাবকদের উদ্দেশ্যে ডিএমপি জানায়, তারা যেন পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করেন। কারণ, রাস্তায় দাঁড়িয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানো সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।

পরীক্ষার্থীদের যাতায়াতে সহযোগিতা করতে পরীক্ষার শুরু এক ঘণ্টা আগে থেকে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো জরুরি প্রয়োজন ছাড়া অন্য যাত্রীদের পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026