1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

অচলাবস্থা কাটছে না সচিবালয়ে শাটডাউনের হুঁশিয়ারি এনবিআরে, ঢামেক শিক্ষার্থী, সাবেক বিডিআর সদস্য, শিক্ষক নিবন্ধন প্রার্থী, এমপিওভুক্তিসহ নানান পক্ষ আন্দোলনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

আন্দোলনে আরও অচলাবস্থা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি এনবিআরে। শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে পদযাত্রা বের করে বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি সদস্যদের সন্তানরা। ছাত্রাবাস ও একাডেমি ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। শিক্ষক নিবন্ধন ফলাফলে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন চাকরিপ্রার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল করেছেন শিক্ষকরা।

গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে দিনভর আন্দোলন করেছেন তারা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের একের পর এক নানা কর্মসূচি থাকায় অচলাবস্থা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। গতকাল সেখানে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা। এতে করে কাজে স্থবিরতা আরও বেড়েছে। আজ মঙ্গলবার সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বাইরের বিভিন্ন সংগঠনের সঙ্গে গণসংযোগ করবেন। সচিবালয়ের ভিতরে ঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে দ্রুতই ভালো খবরের আশা প্রকাশ করেছেন কর্মচারী নেতারা।

গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। কর্মবিরতির সময়কালীন আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান নিয়ে অধ্যাদেশ বাতিলের দাবিতে নানা বক্তব্য দেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026