1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

নোয়াখালীতে হাসপাতালে ছাদের পলেস্তরা খসে ৮ শিশু আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ১৯০ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি ;নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছে।

বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। অন্যদিকে বড় দুর্ঘটনার আশঙ্কা রোগীদের মধ্যে বিরাজ করছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ জানান, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন। তারা হলেন- সিনিয়র স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার।

পুরনো ভবন তিনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ। তার পরও স্থান সংকুলানের অভাবে ওই ওয়ার্ডগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরই মধ্যে একাধিকবার ভবনের বিভিন্ন ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026