1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চান অর্থ উপদেষ্টা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নতুন প্রধান রাবাব ফাতিমা কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন নেত্রকোণায় বিশ্বকাপ উদযাপনের ভিডিও ধারণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

ভোট নিয়ে সংশয়-সন্দেহ কাটেনি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে—এমন প্রত্যাশায় দেশজুড়ে ভোটের প্রস্তুতি চলমান। প্রতি আসনেই বিএনপির একাধিক প্রার্থী। শেষ পর্যন্ত দলের মনোনয়ন কে পাবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা। জামায়াতে ইসলামী গত বছরই দুই শতাধিক আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে মাঠে নামিয়ে রেখেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ৩০০ আসনের প্রার্থী বাছাই কার্যক্রম চালাচ্ছে। গত শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের তিনটি আসনে প্রার্থী বাছাই উপলক্ষে নেতাকর্মীদের মতামত গ্রহণ অনুষ্ঠান করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রবিবার নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন জমা দিতে যাচ্ছে।  কিন্তু এসব প্রস্তুতির মধ্যেও এখনো নির্বাচনের সময় নিয়ে সংশয়, সন্দেহ দূর হয়নি বলেই বিশেষজ্ঞদের ধারণা।
 

তাঁরা বলছেন, নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী সংস্কার দরকার। এগুলোতে রাজনৈতিক দলগুলো যত দ্রুত একমত হবে, তত দ্রুত নির্বাচন হবে। এ অবস্থায় নির্বাচন কবে হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না।  কেউ বলছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ইচ্ছাটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026