1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

গেজেট জারি করে আজ বাজেট পাস কালো টাকা সাদার সুযোগ বাতিল হতে পারে কয়েকটি খাতে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সরকার। সেই সুযোগ বাতিলের ঘোষণা রেখে আজ রবিবার নতুন বাজেট পাস হতে পারে। স্থানীয় শিল্পের বিকাশে এয়ারকন্ডিশনারের কম্প্রেসরের মূলধনী যন্ত্রপাতিতে কিছুটা কর সুবিধা বহাল রাখা হতে পারে। এ ছাড়া ভ্যাটের আওতা বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ কয়েকটি খাতে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পূর্বঘোষণা অনুযায়ী আজ অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে। তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সর্বসাধারণের জন্য অনলাইনে মতামত দেওয়ার সুযোগ দিয়েছিল সরকার।

কয়েকটি বেসরকারি সংস্থা ও অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেট সম্পর্কে নানা মতামত তুলে ধরেন। তবে প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে আপত্তি এলেও তেমন বড় কোনো পরিবর্তন আসছে না।
অর্থবিভাগ সূত্র জানায়, আজ সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাস করা হবে। এরপর অধ্যাদেশ জারি করা হবে।

নিয়ম অনুযায়ী, নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে। প্রতিবছর বাজেট নিয়ে সংসদে তুমুল তর্কবিতর্ক হয় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে। এখন সংসদ কার্যকর নেই। তাই এ নিয়ে কোনো আলোচনাও নেই।
গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

এতে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের তেমন কোনো বিশদ পরিকল্পনার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026