1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

অর্থ উপদেষ্টার বাজেট উপস্থাপন শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পূর্বনির্ধারিত সময় ঠিক বিকেল ৩টায় কালো কোট ও সাদা শার্ট পরে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় বাজেট উপস্থাপনা শুরু করেন তিনি।

অর্থ উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বর্তমান অন্তর্বর্তী সরকারের দশ মাসের মেয়াদকালের কিছু অর্জনের কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সবচেয়ে বড় সফলতা বলে উল্লেখ করেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ সোমবার এক বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন করেছে। সেই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026