1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

বাড্ডায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার পর মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার কাছে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কামরুল আহসান সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে চেয়ারে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ দুজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে গুলির ঘটনায় কামরুল আহসান সাধন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা এই হামলা করেছে তা জানতে তদন্ত চলছে।”

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন বলেন, “দুইজন শ্যুটার হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।”

তবে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিশ্চিত করে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের পরিবার।

ঘটনার পর গুলশান ও বাড্ডা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026