1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, নজরদারিতে চালু হলো এআই প্রযুক্তি পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর

২৯ এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল)। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনে ঢাকা থেকে সৌদি আরব যাবেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টার দফতর সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ওইদিন রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রীর প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হবে।

হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারিভাবে ১১২ জন এবং বেসরকারিভাবে ১ হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়াও, ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

হাজিদের পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং নাস এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফাতের ময়দানে হজের খুতবা। আগামী ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) মসজিদে নামিরা থেকে এই খুতবা প্রদান করা হবে। বরাবরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই খুতবা। বিশেষ উদ্যোগ হিসেবে, খুতবার তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি বিভিন্ন ভাষায়, যার মধ্যে বাংলাও রয়েছে।

অনুবাদ করা ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।

উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ, যা ২০২৫ সালের ৫ জুন (চাঁদ দেখার উপর নির্ভরশীল) তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026