1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাংলার প্রত্যেক ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। রঙিন পোশাকে, ঐতিহ্যবাহী আয়োজনে, আনন্দ শোভাযাত্রা, জারি, সারি, লোকগান, লোকজ মেলা এবং বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশ আজ নতুন বছরকে বরণ করেছে।

জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও উপজেলা সদরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে।

ঢাকা মহানগরীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ বিভাগের গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

চট্টগ্রামের সব ক’টি জেলায় বিভিন্ন আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। গান, কবিতা, নৃত্য, ঐতিহ্যের শোভাযাত্রাসহ লোকজ নানা অনুষঙ্গে, আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষকে বর্ণিল আয়োজনে বরণ করে চট্টগ্রামবাসী। প্রখর রোদ উপেক্ষা করে নগরীর বর্ষবরণের বিভিন্ন আয়োজনে যোগ দেয় সর্বস্তরের হাজার হাজার মানুষ। প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে বর্ষবরণের বড় আসর বসে সিআরবির শিরিষতলায়।

চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমিসহ আরও বিভিন্নস্থানে বর্ণিল উৎসবের আয়োজন ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বের করা শোভাযাত্রায় আরও প্রাণময় হয়ে ওঠে চট্টগ্রামে পহেলা বৈশাখের আয়োজন।

পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব আয়োজন করে। তিন দিনব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব, চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব এবং মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের মধ্যে দিয়ে উদ্‌যাপিত হয় বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উপলক্ষে মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব আজ শুরু হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026