1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, নজরদারিতে চালু হলো এআই প্রযুক্তি পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে।

শুক্রবার (২৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের জামাতের সময়সূচিতে পরিবর্তন হলে তা ব্যাপকভাবে ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচার করা হবে।

পাশাপাশি ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাগুলোর ঈদের প্রধান জামাতের সময়সূচি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বেসরকারি প্রচারমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। কমিটি প্রধান জামাতের নির্ধারিত সময়ের আগে যে কোনো সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত স্থানান্তরের ব্যবস্থা নেবেন।

ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাসমূহের প্রধান জামাতের সময়সূচি সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন ঈদের দিনের আগেই বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি চ্যানেলগুলোকে অবহিত করবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও তথ্য অধিদপ্তর প্রচারের ব্যবস্থা নেবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026