1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম জুলাই আন্দোলনে আহতদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’।

শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।

জুলাই আন্দোলনের সময়কার স্লোগান নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন সে সময়ের আহত অভ্যুত্থানকারীরা। অবস্থান নিয়ে দ্রুত আওয়ামী লীগের বিচার না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। তাদের দাবি, সে সময় ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ সময় সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা।

আহতরা বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026