1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাইটন থেকে কার্লোস চালবাকে দলে ভিড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় উত্তেজিত জনতা। এসময় গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ির উপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

জানা গেছে, এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ধর্ষণে অভিযুক্তকে থানায় নেওয়ার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এসময় তারা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026