1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬ দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত চট্টগ্রামে বন্যায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান

সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

আইপিএলে কি খেলতে পারবেন বুমরা?আইপিএলে কি খেলতে পারবেন বুমরা?
প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করে বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এরই মধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। যদি রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চায় তবে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

তিনি বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে সম্মত হলে তারা জুলাই চার্টারে সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের জন্য একটি নীলনকশা হবে।

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলাসিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও যথাসময়ে হয়েছে।

এ সময় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা ও রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026