1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

মাঠ প্রশাসনে অস্বস্তি নানা চাপে ভালো নেই কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

প্রশাসনে নানা রদবদল আর ওএসডির কারণে অন্যরকম পরিবেশ বিরাজ করছে সরকারের শীর্ষ প্রশাসনিক দপ্তর বাংলাদেশ সচিবালয়ে। এর রেশ পড়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও। সব মিলিয়ে অস্বস্তিতে রয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। বিভিন্ন জেলা-উপজেলায় নানামুখী চাপ ও তদবিরে অনেকটা অতিষ্ঠ। অনেকেই মাঠ থেকে উঠে আসতে ব্যক্তিগত যোগাযোগও করছেন সিনিয়রদের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিবালয় ও মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিগত সরকারের সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের কাউকে বাধ্যতামূলক অবসর আর অনেককে ওএসডি করায় নানা আতঙ্ক ছড়িয়েছে অন্য কর্মকর্তাদের মধেও। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠ প্রশাসনে নানামুখী তদবিরও বেড়েছে।

একটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও তাদের নেতা-কর্মীরা পলাতক থাকায় অন্য দলগুলোর অনুসারীরা ফায়দা নিতে সরকারি দপ্তরে ছুটছেন। বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয়েও নানা চাপ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক দল ও সমন্বয়ক পরিচয়ধারীদের চাপে অনেকটা অতিষ্ঠ মাঠে দায়িত্ব পালন করা কর্মকর্তারা। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। কিছু বললে যদি ওই কর্মকর্তার নামে আন্দোলন বা দোসরের ট্যাগ লাগানো হয় সে ভয়ে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026