1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, নজরদারিতে চালু হলো এআই প্রযুক্তি পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর

দেশে দেশে রমজান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

মহিমান্বিত মাস রমজান। সিয়াম সাধনার এ মাস ঘিরে নানা অনুষ্ঠান ও রীতি-রেওয়াজ রয়েছে। রোজা রাখা, ইফতার ও সাহরি খাওয়া ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। দেশে দেশে কীভাবে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করে থাকেন, তা নিয়ে আজকের রকমারি। লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

 

সৌদি আরব

রমজান মাস পালনে সৌদিতে মাস দুয়েক আগ থেকে প্রস্তুতি চলে। ইবাদতের জন্য সারা দিনের কাজকর্ম গুটিয়ে আনেন সৌদিরা। পরস্পর সাক্ষাৎকালে ‘শাহরু আলাইকা মোবারাকা’ বলে কুশল বিনিময় করেন। রমজান শুরু হওয়ার সপ্তাহ-দশ দিন আগ থেকেই সৌদিতে রাস্তার পাশে কিংবা মার্কেটে শোভা পায় সারি সারি তাঁবু। যার অনেকগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। রোজাদারদের ইফতার করানোর জন্যই তৈরি করা হয় এসব। তাঁবুগুলোতে যথারীতি ভালো মানের ইফতারির ব্যবস্থা করা হয়। তাঁবুর ইফতার আয়োজনে সাধারণত খেজুর, বোতলজাত পানি, জুস, মাঠা, ফল, কফি, চিকেন বিরিয়ানি এবং এলাকাভিত্তিক ঘরোয়া খাবার থাকে। পুরো রমজান মাসে ভিনদেশি শ্রমিকদের ইফতার বা সাহরি কখনো কিনতে হয় না। এসব কাজ তাঁবুতে পুরোপুরি নিজস্ব উদ্যোগেই হয়ে থাকে। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য থাকে হাতের নাগালে। সরকারিভাবে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ক্রয়-অক্ষম মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় গিফট বক্স। যাতে থাকে তেল, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য দ্রব্য।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026