1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার কার্যক্রম চলছে: বাণিজ্যমন্ত্রী বিদেশি এয়ারলাইনস ও ট্যুর অপারেটরদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ৭ জুন বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন এয়ার এশিয়া ও এয়ারবাসের মধ্যে ১৯০০ কোটি ডলারের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর এক মাসে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা বিতরণ: প্রতিমন্ত্রী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে ইরানের প্রস্তুতির বার্তা; অধিকার রক্ষায় অনড় পেজেশকিয়ান ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পৌঁছাবে শনিবার

ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানা নিয়ে বিআরটিএর নির্দেশনা বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

অনলাইন প্রতিবেদক

 

ঢাকার বিভিন্ন রাস্তায় আজ রোববার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকের অবরোধ চলছে। এর মধ্যে গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভমিছিল করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা
রামপুরায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভমিছিল করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরাছবি: সাজিদ হোসেন
ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরসহ বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আজ সকাল থেকে অবরোধ করেন। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তাতেও সকাল ১০টার দিকে অবরোধের খবর পাওয়া গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এর মধ্যেই এই নির্দেশনা এল।

রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন
রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন অটোরিকশা চালকেরা। পরে ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেনছবি: সাজিদ হোসেন
রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকদের রাস্তা থেকে সরে যেতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে তাঁরা আবার সড়ক অবরোধ করেন।

ঢাকার বিভিন্ন রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

মিটারে না চললে অটোরিকশাচালকের জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা
সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে চালকেরা আজ সকাল থেকে সড়কে নেমে অবরোধ করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026