1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

শাহবাগে সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান-লাঠিচার্জ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। এতে করে বন্ধ হয়ে যায় সড়কের সব ধরনের যানচলাচল। পরে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছি পুলিশ।

আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। বেলা ১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে।

এদিকে সড়ক থেকে সরিয়ে নিতে দুপুর ২টার দিকে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছি পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। পরে সড়ক না ছাড়লে আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026