1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

গঠন হচ্ছে ঐকমত্যের সরকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকার ঐকমত্যের সরকারে রূপ নিতে যাচ্ছে। সরকার থেকে বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঐকমত্যের সরকারের প্রধানও থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। এজন্য ঐকমত্যের সরকার গঠনে লিয়াজোঁর উদ্দেশ্যে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানান, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ড. মুহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন। এ সরকারে কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন। এ কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি, ধর্মীয় দলের প্রতিনিধি, সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে।

সূত্র জানান, এ কাজটির লিয়াজোঁর জন্য একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। যিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাচ্ছেন। ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারেন বলে জানা গেছে। সূত্র জানান, আজকালের মধ্যে জরুরি ভিত্তিতে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মুখ্য সচিব জরুরিভাবে এ-সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্র জানান, এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। সারসংক্ষেপে বলা হয়েছে, ঐকমত্য গঠনের কাজ করবেন তিনি। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026