1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অর্থবছর ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ সরকার ঋণ নেবে সাড়ে ৮ লাখ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

বাজেট সহায়তা হিসাবে আগামী তিন অর্থবছরে (২০২৫-২৬ থেকে ২০২৭-২৮) ব্যাংক খাতসহ দেশি-বিদেশি উৎস থেকে প্রায় সাড়ে আট লাখ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে সঞ্চয়পত্র খাত থেকে আইএমএফের শর্ত ভেঙে বেশি ঋণ করা হচ্ছে। এই দাতা সংস্থার শর্ত ছিল প্রতিবছর পর্যায়ক্রমে সঞ্চয়পত্র থেকে ঋণ কমানোর। মূলত প্রতিবছর বাজেট ঘাটতি কমিয়ে আনার যে শর্ত ছিল আইএমএফের, সেটিও সম্ভব হচ্ছে না। যে কারণে সার্বিক ঋণ ব্যবস্থাপনা নষ্ট হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। সেখানে দেশি-বিদেশি ঋণ নেওয়ার রূপরেখার অনুমোদন দেওয়া হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

অবশ্য চলতিসহ বিগত তিন (২০২২-২৩ থেকে ২০২৪-২৫) অর্থবছরে সরকার ঋণ গ্রহণ করেছে পৌনে ৬ লাখ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, ঋণ গ্রহণের পর এর ব্যবহার কোন খাতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এখন ঋণসীমা ঝুঁকিমুক্ত অবস্থার মধ্যে আছে।

প্রতিবছর বাজেটের ব্যয় বেশি থাকে এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কম হয়। ফলে ঘাটতি পূরণের জন্য সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ করতে হয়। আর দেশি ঋণের উৎস হচ্ছে ব্যাংক এবং সঞ্চয়পত্র খাত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026