1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ, এখন দেশের মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

খসড়া ভোটার তালিকা প্রকাশ ও ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রেস ব্রিফিং
হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এখন দেশের মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে হালনাগাদ খসড়া ভোটার তালিকার তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সকালে হালনাগাদ খসড়া ভোটার তালিকার বিভিন্ন তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, মোট ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার এবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের হালনাগাদে ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০।

হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী, এখন দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪।

নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ তালিকা নিয়ে কারও কোনো দাবি-আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে এ বিষয়ে আবেদন করা যাবে।

দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026