1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার দেখা হয়েছে

পুলিশে দুই স্তর নিয়োগ, প্রাণঘাতী অস্ত্র কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র এবং স্থায়ী পুলিশ কমিশনের সুপারিশ করা হচ্ছে। পুলিশ বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে ‘পুলিশ কমিশন’-এর স্থায়ী রূপ দিতে সংবিধান এবং নতুন আইনের প্রস্তাব করা হবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। অন্যদিকে, প্রতিবেদনে উঠে আসছে মানবাধিকারের বিষয়ে গুরুত্ব দিতে পুলিশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে জোর দেওয়ার বিষয়টি। এ ছাড়া উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় বলপ্রয়োগে আন্তর্জাতিক মানদন্ড বা নীতিমালা অনুসরণের প্রস্তাব দেওয়া হচ্ছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। ইতোমধ্যে খসড়া প্রতিবেদন প্রস্তুত হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে সরকারের কাছে আরও দুই সপ্তাহ সময় চাওয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক পুলিশ সংস্কার কমিশনের অনলাইন জনমত জরিপে মোট ২৪ হাজার ৪৪২ জন মতামত দিয়েছেন। জরিপে ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন। একই    সঙ্গে পুলিশ বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জরিপে গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ডে চরম মানবিকতার লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার পক্ষে মত দেন ৭৪ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। ভুয়া বা গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান শতকরা ৯৫ জন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026