1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে অংশ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা ২১ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, স্বস্তিতে জ্বালানি খাত ক্রিস্তিয়ানো রোনালদোর ৯৭১তম গোল: ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াত-এনসিপি জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি ঘোষণা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার কার্যক্রম চলছে: বাণিজ্যমন্ত্রী বিদেশি এয়ারলাইনস ও ট্যুর অপারেটরদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের কার্ড বাতিল করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হলো তাদের নাম- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী ও ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।

এতে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026