1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বাতাসে বিষ শ্বাস নেওয়া দায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

শীত না এলেও প্রকৃতিতে এখন শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বিগত কয়েক বছরের মতো এবারও শীতের পদধ্বনির সঙ্গেই বায়ুদূষণের চোখ রাঙানি টের পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহের প্রথম চার দিন (১৯ থেকে ২২ অক্টোবর) ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ ছিল। এই অবস্থায় ঢাকা ও তার আশপাশের এলাকার মানুষ যারা ঘরের বাইরে কাজে বের হচ্ছেন, তাদের শ্বাস নেওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর বাতাসের কারণে সর্দি-কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, বিষণ্নতা, নিউমোনিয়া ও ফুসফুস ক্যান্সারের মতো জটিল রোগে মানুষ আগের থেকে বেশি আক্রান্ত হচ্ছে। তারা বলছেন, শীত এলেই শিশু ও বয়স্কদের বায়ুদূষণের জন্য বেশি ভুগতে হচ্ছে।

বিশ্বের বায়ুদূষণের তালিকাতে এখন প্রায়ই ঢাকা প্রথম সারিতে থাকছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে বিশ্বের ১২১টি শহরের মধ্যে গতকাল সকাল ৯টায় বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ দিন আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৬১। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকার মধ্যে হেমায়েতপুর, আরামবাগ ও আইসিডিডিআরবি অফিস এলাকার বায়ু অপেক্ষাকৃত বেশি খারাপ ছিল। বাতাসের এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026