1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, চিকিৎসাধীন ৪০২২ রোগী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যু হলো ২৩৪ জনের। আর চলতি সপ্তাহে ২৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১০০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার একজন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া একজন চট্টগ্রামের।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৩ হাজার ২৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026