1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

প্রথম আলোকে সাক্ষাৎকার সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৭২টি সম্পত্তির সন্ধান : ব্রিটিশ এমপি আপসানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ এমপির মধ্যে সর্বকনিষ্ঠ আপসানা বেগম। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে তিনি টানা দুবার এমপি নির্বাচিত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ করেছিলেন তিনি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তির বিষয়ে তদন্তের জন্য দেশটির সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছেন আপসানা বেগম। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর লন্ডন প্রতিনিধি সাইদুল ইসলাম

প্রথম আলো:বাংলাদেশে সাধারণ ছাত্রদের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আপনি সমর্থন জানিয়েছেন, ব্রিটিশ পার্লামেন্টে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়েছেন। এত দূরে থেকে কীভাবে আপনি ছাত্রদের আকুতি বুঝতে পারলেন?

আপসানা বেগম: যুক্তরাজ্য সরকার বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যাপারে অনেকভাবেই অবগত ছিল। সংসদে অনেকে আমার মোশন উত্থাপনকে (একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ) স্বাক্ষর করে সহমত জানিয়েছিলেন। ভালো দিক ছিল, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এতে সহমত জানিয়েছিল। তরুণেরা চায় বাংলাদেশের উন্নতি হোক। দেশে সুন্দর পরিবর্তন আসুক, যেন দেশে থেকে সুন্দরভাবে বাঁচা যায়। তাই সবাই এগিয়ে এসেছিল। দেশে মানবাধিকারের বিষয়টা জোরদার হোক, সেটা খুব করে উঠে এসেছিল তরুণ জেন-জির মাধ্যমে। তারা জনগণকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল, যা বিরোধী দলগুলো পরিচ্ছন্ন ভাবমূর্তি না থাকার কারণে করতে ব্যর্থ হয়েছিল। আমাদের এ বিষয়গুলো ভাবা উচিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026