1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রবীন্দ্রনাথের জীবনদর্শন ও সমাজভাবনা আজও সমকালীন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নদীভাঙন কবলিত মানুষের পাশে এমপি এস এ কবির জিন্নাহ শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন শুরু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত দেড় সহস্রাধিক গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রবীন্দ্র দর্শনের প্রাসঙ্গিকতা অপরিসীম: স্থানীয় সরকার মন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে অংশ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা ২১ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, স্বস্তিতে জ্বালানি খাত ক্রিস্তিয়ানো রোনালদোর ৯৭১তম গোল: ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা

কাল থেকে ওএমএসের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

সরকার আগামীকাল থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া আজ বাসসকে বলেন, ‘নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।’

তিনি বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নি¤œ-আয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।

আগামীকাল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি সচিব বলেন, আমরা আগামীকাল বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করবো।
তিনি বলেন, প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম বিক্রি হবে।

কৃষি সচিব বলেন, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে।

তিনি বলেন- আগামী দুই সপ্তাহের জন্য আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

এতে বলা হয়, এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026