1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। শিক্ষার্থীদের এ আন্দোলনে ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে শুরু করে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। এছাড়া অন্যান্য জেলা থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি। ৱ

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ এদিন কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

‘কমপ্লিট শাটডাউনে’ হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের স্টাফরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা দেখা যায়। সেখানে বেশিরভাগ বাস কাউন্টার বন্ধ রাখা হয়েছে। সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে দূরপাল্লার সব বাসগুলো।

সোহাগ পরিবহনের কাউন্টার থেকে মীর শওকত হোসেন জানান, আজ কোনো যাত্রীই টিকিট নিতে আসেননি।

তবে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিছু যাত্রী। অনেকে জানান, কাউন্টার থেকে তারা জানতে পারেন কোনো বাস ছাড়া হবে না। কারণ হিসেবে কাউন্টার থেকে জানানো হয়েছে, যাত্রী কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026