1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩/এ তে এ ঘটনা ঘটে। সড়কের ৫১ নং বাসাটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়।

হামলার সময় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে এক ঝাঁক কিশোর লাঠিসোঠা হাতে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে। এ সময় কার্যালয়ে বাইরে আগে থেকে অবস্থানরত ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের প্রতিহত করে।

দায়িত্বরত পুলিশ সদস্যরাও এ সময় হামলাকারীদের ওপর চড়াও হন।

জানা গেছে, হামলা করতে আসা ৪ থেকে ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টা হামলায় আহত হয়ে ফিরে গেছেন।

ঘটনার কিছুক্ষণ পর আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা কার্যালয় এলাকায় আসেন এবং সম্মিলিত মিছিল করেন। এ সময় হামলাকারীরা ধানমন্ডি ৩/এ থেকে ১৫ নং সড়কের মুখে চলে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026