1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির সিরাজগঞ্জের এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

 

জস্ব প্রতিবেদক ঢাকা

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির হয়েছেন কমিটির সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির হন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, আমার নির্বাচনী এলাকার কিছু গ্রাহক আমার কাছে অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ না থাকলেও মিটারে লাল বাতি জ্বলে। এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে তিনি ওই ধরনের একটি মিটার নমুনা হিসেবে বৈঠকে উপস্থাপন করেন। মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মন্ত্রণালয় ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনেক সময় এমনটি হতে পারে। তবে এতে অতিরিক্ত বিল আসবে না। কমিটি এ বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখে আগামী বৈঠকে জানাতে বলেছে। যাতে এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়েও মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি ত্রুটির কারণে বাতি জ্বলে কিন্তু বিল না ওঠে থাকে, তাহলে তা গ্রাহকদের জানাতে হবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন ও নিম্নমানের মিটার কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে।

বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আবু জাহির, তানভীর শাকিল, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, মো. ওমর ফারুক ও কানন আরা বেগম অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026